1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বোনের সিজার করাতে এসে ক্লিনিকের ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুমী আক্তার (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।রবিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহরের লাবণ্য ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের বাদল মোল্লার স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত সুমি আক্তারের বোন সুমাইয়ার সিজারিয়ান অপারেশনের জন্য লাবণ্য ক্লিনিকে ভর্তি করাতে আসে পরিবার। সেখানে অবস্থানকালে তার ধোয়া কাপড় ছাদ থেকে উড়ে গিয়ে পাশে অবস্থিত মসজিদের ওযুখানার ছাদে পড়ে। সুমি অ্যালুমিনিয়ামের একটি পাইপ দিয়ে কাপড়টি নামাতে গিয়ে অসাবধানতাবশত পাইপটি পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে সুমী বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক আপিয়া সিদ্দিকা জানান, বিকেলে মৃত অবস্থায় সুমিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনার সংবাদ শুনেই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓