1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তার মৃত্যু হয়।গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।নিহত শিশুর নাম আল আমিন (৮)। সে গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে । সে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে যায় আল আমিন। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল।এ সময় আল আমিনসহ ৪ খেকে ৫ জন শিশু বাল্কহেডে ওঠে বসে। বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় লাফ দিয়ে পানিতে নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় আল আমিন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনার ১৫ মিনিট পর দুুপুর পৌনে ২টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, মাথায় তীব্র আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মাথায় তীব্র আঘাত পেয়ে সে পানিতে তলিয়ে যায়।বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বলেন, এমন একটি খবর আমিও পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি ছেলেটি পানিতে পড়ে মারা গেছে।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজখবর নিয়ে দেখছি। আপনাদের বিস্তারিত পরে জানাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓