1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বরূপকাঠিতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের স্বরুপকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল জনশক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) স্বরূপকাঠি ফেরিঘাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-০২ আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।সভার সভাপতিত্ব করেন উপজেলা আমীর জননেতা মাওলানা আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সম্মানিত জেলা আমীর জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, এবং জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ডঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আল-আমিন সবুজসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় শামীম সাঈদী বলেন, আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। তিনি আরো বলেন গত এক বছর আগে আমরা জুম মিটিংয়ে কথা বলেছিলাম, কিন্তু আজ এতো সংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে প্রকাশ্যে কথা বলতে পেরে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি।নেছারাবাদ একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে বিভিন্ন পাকা রাস্তা ও ব্রিজের প্রয়োজন রয়েছে। আপনারা প্রত্যেক ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓