1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাজাপুর প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, মনির সভাপতি, খলিল সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে মনিরুজ্জামান খান (দৈনিক ইত্তেফাক) এবং সাধারন সম্পাদক পদে খলিলুর রহমান (বাংলাদেশ বুলেটিন) নির্বাচিত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠান। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সভাপতি এবং সাধারন সম্পাদক ছাড়াও এ নির্বাচনে অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে মো. বরকত হোসেন মৃধা (এসএ টিভি) এবং মো. শামসুল আলম বাবুল (দৈনিক দিনকাল), সহ-সাধারণ সম্পাদক পদে গোপাল কর্মকার (কালবেলা), কোষাধ্যক্ষ পদে মো. বুলবুল আহমেদ (আমার দেশ)।এছাড়া নির্বাহী সদস্য পদে মো. এনামুল হোসেন খান (ইনকিলাব), আরিফুর রহমান রনি (বাংলার বনে) এবং খাইরুল ইসলাম পলাশ (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। এ প্রেসসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৯ পদের একজন সাধারন সম্পাদক, দুইজন সহ সভাপতি এবং তিনজন কার্য নির্বাহী সদস্য পদে ভোট গ্রহন হয়েছে। সভাপতি সহ বাকি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।দুপুরে ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা প্রধান রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন। এতে সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন এবং প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।নির্বাচনের ফলাফল ঘোষনা শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা সকল ভোটার এবং ভোট সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাজাপুর প্রেসক্লাবকে আরও সক্রিয় ও পেশাদারীভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓