1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় জিলু মিয়া (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।গজারিয়া বালুয়াকান্দি এলাকায়, কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিলু মিয়া গজারিয়ার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম অহিদ মিয়া।জানা গেছে, জিলু মিয়া নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে জিলু মিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন। বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।ধাক্কার পর মোটরসাইকেলটি সড়ক বিভাজনে (ডিভাইডারে) আঘাত করে এবং জিলু মিয়া রাস্তায় ছিটকে পড়েন।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই সফিউল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓