1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে জনমত গড়ে তুলতে সমাবেশ করেছে বিএনপি। উপজেলার দেউলবাড়ী দোবড়া, দীর্ঘা ও কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (২ আগস্ট) বিকেলে গাওখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান দুলাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, মো. তাওহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহ্বায়ক শামীম হাসান, কলারদোয়ানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনায়েত করিমসহ অন্যরা।বক্তারা বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের সহযোগীরা এখনো সক্রিয়। এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তারা আরও বলেন, “স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা রুখে দিতে হবে। সহিংসতা, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে দেশের ভবিষ্যতের রূপরেখা হিসেবে উল্লেখ করে বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আসাদুজ্জামান, কালা বিশ্বাস ও মাহবুবুর রহমান শানু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓