1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

‎ঝালকাঠিতে ‘জুলাই শহিদ ও সম্মুখযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত ‎ ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ‎

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ, আহত ও সম্মুখ সারির যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।‎পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা।‎এরপর প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শনের পর উপস্থিতিদের দেখোনো হয় জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্য চলচ্চিত্র।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ও সম্মুখ সারির জুলাই যোদ্ধারা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।আলোচনা পর্বে বক্তারা স্মরণ করেন শহিদদের আত্মত্যাগ, আহতদের সংগ্রাম এবং সম্মুখযোদ্ধাদের সাহসিকতা।পরে শহিদ পরিবার, আহত ও সম্মুখযোদ্ধাদের মাঝে “জুলাই স্মৃতি ফাউন্ডেশন” কর্তৃক প্রদত্ত সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓