1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিস উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরায় জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন শাখার নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) বাদ আসর আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর,কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক ফখরুদ্দিন বিশ্বাস মিজান।আসলসার ইউনিয়ন বায়তুল সেক্রেটারী আব্দুল্লাহ আল হাদী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমলসার ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুর রহিম।শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গাফফার।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন কার্যালয়ের মাধ্যমে দাওয়াতি ও সংগঠনগত কার্যক্রম আরও বেগবান হবে। তারা সকল সদস্য ও সমর্থকদেরকে এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের নেতা-কর্মী-সমর্থকসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓