1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

বদলগাছীতে মোবাইলে আসক্ত হওয়ায় বাবা-মার শাসনে মেয়ের আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর বদলগাছী ৯ম শ্রেণির ছাত্রী ফারিহা তাছনিম পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে। অতিরিক্ত মোবাইল ব্যবহারে কারণে মা বকাঝকা করে মেয়ে তাছনিমকে। প্রবাসী বাবা তিনিও মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করেছেন। মা-বাবার উপর অভিমান করে তাছনিম গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর গ্রামে। স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ফারিহা তাছনিম বুধবার সন্ধ্যায় তার সাথীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তার পেটে যন্ত্রণা করছিল। তখন সে বলে উঠে আলুর বস্তায় রাখা গ্যাস বড়ি খেয়েছে, তাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী নেওয়ার পথে সে মারা যায়। মেয়ের শোকে মা শম্পা বেগম মানসিক ভারসাম্য হারিয়েছে।এলাকাবাসী জানান, কিভাবে ছেলে মেয়ে মানুষ করবেন, তারা শাসনও মানে না। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো, আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেন। কারো কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করে।মল্লিকপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ আলম জানান, ফারিহা তাছনিম খুব ভালো ছাত্রী ছিল। ক্লাসে তার রোল ৯। সে এভাবে ভুল করবে মানতে পারছি না।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিছুর রহমান জানান, মোবাইল ফোন আসক্তির কারণে বকাবকি করেছে। অভিমান করে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓