1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সিগঞ্জ জেলার পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ এর প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ আগষ্ট) বিকাল ১৭:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ১৭, ১৮ ও ১৯ আগষ্ট মুন্সীগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর জেলা, জনাব মো. শামছুল আজম ও অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) নারায়নগঞ্জ জেলা, জনাব আসিফ ইমাম মহোদয়গন। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. কামরান হোসেন মহোদয় সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓