1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

ফেয়ার কার্ডের চাল বিতরনে দুর্নীতি সেনাবাহিনীর হাতে আটক ডিলার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের সাগর হোসেন দুদা মিয়া ফেয়ার কার্ডের চাল নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৮ ও ৪ নং ওয়ার্ডে চাল বিতরণকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফেয়ার কার্ডধারীদের জন্য নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে ২৬ কেজি ৫০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছিল।চালের ওজনে কম দেওয়ার বিষয়টি দ্রুতই জনমনে ক্ষোভ সৃষ্টি করে এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনী চালের বস্তা পরীক্ষা করে অনিয়ম প্রমাণ পায়। ৩০ কেজির চালের বস্তায় প্রকৃতপক্ষে ২৬ কেজি চাল দেওয়া হচ্ছে। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও গলাচিপা থানা ওসি মহোদয়কে অবহিত করেন। সেনাবাহিনী ডিলার সাগর হোসেন দুদা মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, যেসব কার্ডধারীরা এখনো চাল পাননি, তাদেরকে পরবর্তীতে যথাযথ নিয়মে চাল বিতরণ করা হবে। স্থানীয়দের জানান, এ ঘটনায় স্থানীয়রা ইউপি সদস্য লোকমান এবং চাল ডিলার সাগর হোসেন দুদা মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓