1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

শ্রীপুরের ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । শনিবার বেলা ১০ টা থেকে দ্বারিয়াপুর চৌগাছী মাধ্যমিক বিদ্যালয় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দ্বারিয়াপুর ইউনিয়নের মোট ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।নির্বাচনে সভাপতি পদে রফিকুল আলম প্রদীপ ও নওশের মোল্যা সাধারণ সম্পাদক আলী রেজা ও মকিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস ও জামাল বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ আলমগীর হোসেন। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলাা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।নির্বাচনে রফিকুল আলম প্রদীপ ৪২ ভোটে সভাপতি, আলী রেজা ৩২ ভোটে সম্পাদক ও রোকন বিশ্বাস ৩ ভোটে বেশি পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓