1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব —সেলিম রেজা

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ হয়েছে।ঝালকাঠি -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক বিএনপির দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ৩১ আগষ্ট রবিবার এ ৩১ দফার লিফলেট বিতরণ করেন। বিকাল চারটায় হাবিবুর রহমান সেলিম রেজা নৈকাঠি বাজার সংলগ্ন তার নিজস্ব কার্যালয় থেকে গাড়ি বহরযোগে শুক্তাগড় ও রাজাপুর সদর ইউনিয়ন এর বিভিন্ন পয়েন্টে এ লিফলেট বিতরণ ও পথসভা করেন। কেওতা বাজারে পথসভায় হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কর্মসূচি পালন করবে, আপনার তাতে অংশগ্রহণ করবেন। সেলিম রেজা উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন তারেক রহমান বাংলাদেশ বিনির্মানে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফা আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করছি। আপনারা এই ৩১ দফার যে বানীগুলো আছে তা পরিবারের ও সমাজের সাধারণ জনগনের কাছে পৌছে দিবেন। আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করব।তিনি আরো বলেন “রাজনীতি আমার কাছে কোনো পেশা নয়” বরং জনগণের সেবা করার এক অঙ্গীকার। বিএনপির পতাকা হাতে নিয়ে আমি সবসময় গণমানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।লিফলেট বিতরণ ও গণসংযোগে এলাকাবাসী তাকে আন্তরিকভাবে বরণ করে নেন। বিএনপি নেতা মোস্তাফিজ বলেন দীর্ঘদিন ধরে দুঃসময়ে দলের সাথে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাবিবুর রহমান সেলিম রেজা, যা তাঁকে করেছে একজন আস্থার প্রতীক।মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রুতি দেন।লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপস্থিত ছিল উপজেলা বিএনপি, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓