1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র মাসুদ সাঈদীর সাথে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে মাসুদ সাঈদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সদস্য সরোয়ার হোসেন জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে আমির অধ্যক্ষ তোফাজ্জাল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এ সময় জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, ২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদের সহ সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓