1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র ব্যবস্থাপনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন। এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন একটি কুচকি মহল স্বাধীনতা বিরোধী শক্তি মিছিল করেছে পিয়ার পদ্ধতি চায়। পিয়ার পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন বোঝেনা। মানুষ কি আর পদ্ধতি চায় না। ভোট দেবে পিরোজপুরে নেতা হবে দিনাজপুরে এমন পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না। অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যথাসময়ে নির্বাচন করতে হবে।এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান (রাজু), সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল মোঃ সোহাগ ফকির, সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান তুহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓