1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

মুন্সিগঞ্জে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরভি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জেরে ঘাতক বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আরভি নামের ওই শিশু রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পিষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।নিহত আরভি (৬) রান্ধুনি বাড়ি এলাকার আলমগীর শেখের কন্যা। স্থানীয় সিকদারবাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো সে।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে পুড়ে গেছে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা আগেই যে যার মত নেমে চলে গেছেন।টংগিবাড়ী থানার ওসি আরও বলেন, ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓