1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

গজারিয়া বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ- বাস ভাঙচুর

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসের ধাক্কায় গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৪) নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধরা ৪টি বাস ভাঙচুর করে।শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে শতাধিক শিক্ষার্থী।এই প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টার দিকে সড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত স্কুল শিক্ষার্থী শ্রাবন্তী স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় চট্রগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি চর বাউশিয়া গ্রামে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আল আজাদ জানান, বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা ঢাকা-ফেনি রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের ৪টি বাস ভাঙচুর করেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।ওসি বলেন, অভিযুক্ত বাসটিকে জব্দের চেষ্টা করা হচ্ছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓