1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের রাস্তার শুভ উদ্বোধন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর সংবাদ দাতা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের  বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২৯ মিটার নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। জানাযায় গত ২৩/০৪/২০২৫ তারিখে করা  আবেদনের প্রেক্ষিতে এ,কে,এম ফজলুল হক (দুদু মিয়া) অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও ৬ নং পয়ারী ইউনিয়ন ভূমি অফিস-এর জন্য ১২৯ মিটার রাস্তা মঞ্জুর হয়েছে এবং এরই মধ্যে আজ শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা বিএনপি-র যুগ্ম আহবায়ক এ কে এম সিরাজুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক,ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান হীরা, ফুলপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোবারক শিকদার, ফুলপুর পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মিজানুর রহমান মুক্তা।এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে এ বিদ্যালয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও যত্নের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে। নতুন রাস্তা নির্মাণ হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল হবে।এসময় উপস্থিত নেতৃবৃন্দ বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং পৌর প্রশাসককে।যাঁদের আন্তরিক সহযোগিতা ও উদ্যোগে আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓