1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গলাচিপায় দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগ সেতুটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটির মাঝ বরাবর ধসে গিয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালক চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। বর্ষার সময় সেতুটি ধসে পড়ার মতো ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মানুষজন যাতায়াত করছেন। পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান নানান চড়াই-উতরাই পেরিয়ে গলাচিপা উপজেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এ সেতু নির্মাণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ তা বেহাল অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন পথচারীসহ হাসপাতালগামী রোগীদের চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।”স্থানীয় দোকানি হালিম পাহলান বলেন, “এই সেতু দিয়েই প্রতিদিন শত শত মানুষ মানুষ যাতায়াত করে। এখন ভাঙাচোরা অবস্থার কারণে হেঁটে পার হতেও ভয় লাগে। এটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা জরুরি।গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত হয়েছি। সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং আপাতত সংস্কারের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓