1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

কাউখালীতে জাতীয় কন্যা দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ, কিশোরী সংগঠক সুজাতা কুণ্ডু প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,কন্যা শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, আত্মনির্ভরতা গড়ে তোলা ও সমান অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে কন্যা শিশুদের ভূমিকা অপরিহার্য।আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓