1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১১ অক্টোবর) বেলা ১২ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় পিরোজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার, কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামসহ অভিভাবক, গণমাধ্যম কর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মানের কাজ বাস্তবায়ন করা হয়েছে। ভবন উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓