1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক 

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে  ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটের সময় অর্থাৎ রবিবার (১২ অক্টোবর) মধ্যরাতে ফুলপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাদি এর দিকনির্দেশনায় এসআই শামীমের নেতৃত্বে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোঃ ইব্রাহিম (৫০), মোঃ তানভীর (২২), মুনসুর আলী (৬৭) ও মোঃ শফিকুল ইসলাম (২৯)। ইব্রাহিম বড় চিলাগাই গ্রামের মৃত নবি হোসেনের পুত্র, তানভীর একই গ্রামের  হাফেজ মোঃ সিরাজুল ইসলামের পুত্র, মুনসুর একই গ্রামের  মৃত উসমান মোড়লের পুত্র। এছাড়া শফিকুল ইসলাম ভাইটকান্দি গ্রামের আবু তাহেরের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল হাদি বলেন, আটক জুয়াড়ীদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓