1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-রাজাপুর,কাঁঠালিয়া ১আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।সংবাদ সম্মেলন গোলাম আজম সৈকত অভিযোগে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে বাড়ি ফেরার পথে তার গাড়ি বহরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে একদল লোক হামলা ও গাড়ি ভাঙচুরে।গত শনিবার ১১ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এই হামলাা সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় বিএনপি ও শ্রমিক দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অভিযোগ করেন পরিকল্পিত ভাবে রফিকুল ইসলাম জামালের অনুসারীরা তার উপর হামলা করেছে।গোলাম আজম সৈকত আরো অভিযোগ করেন, ২০২৪শে ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে গেলেও আওয়ামী লীগের দোসর দের পূনবাসন করতে রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঠালিয়ায় তাদের নিয়ে বিএনপির রাজনীতি করছে। তিনি আরো বলেন. প্রতিদিনের মতো লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে নিজ বাড়ি ফেরার সময়ে একই পথে সে সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহরও চলছিল। এসময় জামালের অনুসারীরা আমার গাড়িবহর অতিক্রম করার সময় অতর্কিত ভাষায় গালাগালি করে এক পর্যায়ে তারা আমাদেও উপর হামলা চালায়।এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদৃষ্টি কামনা করেছেন।সংবাদ সম্মেলনে রাজাপুর ও কাঠালিয়া বিএনপি’ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓