1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী নির্বাচন। আগামী কাল ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ রোডের কড়ইতলায় অবস্থিত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রার্থীরা সকল নিয়ম মেনে ভোটারদের মন জয় করতে চালিয়েছেন প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর মধ্যে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে. এম. সাইফুল্লাহ ভূঁইয়া বলেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।একটি উৎসবমুখর ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সবাই নিয়ম মেনে অংশগ্রহণ করুক, যাতে সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।এছাড়া প্রার্থীরাও নিজেদের অভিমত ব্যক্ত করে জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছি।সব মিলিয়ে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবারের ভোটে কে জয়ী হবেন সেই অপেক্ষায় এখন প্রেসক্লাবের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓