1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে পুলিশ ভ্যানে টিকটক করতে গিয়ে আটক ৭, মুচলেকায় মুক্তি

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে ইয়ার্কি করে পুলিশের গাড়িতে বসে টিকটক করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ফাহিম ও আতাউর রহমানসহ বেশ কয়েকজন কিশোর। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।জানা যায়, ফাহিম, আতাউর রহমান, নাবিল, তানভির, আনিছুর রহমান, তাছিন সরকার ও মাহিন হাসান রিয়াদসহ ৭ জন কিশোর ফুলপুর থানা কম্পাউন্ডে পুলিশের গাড়ি পেছনে রেখে টিকটক ভিডিও বানায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে উত্তরবঙ্গের সংবাদ নামে একটি অনলাইন পোর্টালে ২৩ অক্টোবর বিকাল ৪টা ১১ মিনিটের সময় ‘ফুলপুরের কিশোর গ্যাং এর অপরাধের প্রবণতা বেড়েই চলেছে’ শিরোনামে একটি নিউজ পাবলিশ করে। নিউজটিতে যা উল্লেখ করা হয়েছে আসলে মূল ঘটনা তা নয়। ওরা টিকটক করতে গিয়ে ইয়ার্কি করায় পুলিশ তাদের এ ধরনের কাজ আর না করার জন্য সতর্ক করেছিল। এ ঘটনায় ফুলপুর থানার ওসি আব্দুল হাদি কিশোর ও তাদের অভিভাবকদের থানায় ডেকে নেন। পরে কিশোররা তাদের ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। পরে তারা এরকম আর করবে না মর্মে অঙ্গীকার ব্যক্ত করলে ও তাদের অভিভাবকরা থানায় মুচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓