1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা শহরের বাজারে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃতদেন পিরোজপুর -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, ভান্ডারীয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পলাশ, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিক্সন, বদরুদ্দোজা মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।লিফলেট বিতরণকালে পিরোজপুর -২ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগনের ভোটাধিকার ফেরাতে এ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। তিনি আরও বলেন, এই আসনের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে। আমরা এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓