1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহেল মনজুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর -২ (কাউখালী – ভান্ডারিয়া – নেছারাবাদ) আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন। রবিবার (২ নভেম্বর) দুপুরে কাউখালী প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।সভায় আহম্মেদ সোহেল মনজুর সুমন সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুর রহমান তারেক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓