1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সিগঞ্জ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ বিক্রমপুর ফাউন্ডেশন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক ও সমাজকর্মী রাসেল শেখকে আর্থিক সাহায্য করলো। রবিবার (২ নভেম্বর) সকালে রাশেল শেখ বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, কার্যনির্বাহী সদস্য মো. মনির হোসন, সাবেক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, আজীবন সদস্য কাজী আরিফ ও শাহজাহান খান সাজু এর কাছ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক গ্রহণ করেন।রাসেল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ২০২০ সালের প্রথম দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর নানাবিধ পরিক্ষা নিরিক্ষার পর দুরারোগ্য ক্যান্সার ধরা পড়েন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাঃ প্রফেসর সারোয়ার আলম’র তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। ইতিমধ্যে রাসেল তেরটি রেডিওথেরাপি ও ছয়টি কেমোথেরাপি নিয়েছে।কেমোথেরাপির পর মেরুদন্তের ও নিতম্বের হাড়ের সার্জারী করাতে হবে। রাসেল একজন ভূমিহীন। তার জন্মের পূর্বেই পৈতৃক বাড়ি উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের বানারী গ্রামটি পদ্মায় ভেঙ্গে যায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে পাশ্ববর্তী পাঁচগাও ইউনিয়েন পাঁচগাও গ্রামের একটি বাড়িতে আশ্রিত। রাসেল শেখ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদীচি শিল্পীগোষ্ঠী, টঙ্গিবাড়ী থানা জনকল্যাণ সংঘ মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম ও টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন। জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।রাসেল শেখ বলেন, এই দুঃসময়ে বিক্রপুর ফাউন্ডেশন আমার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓