1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা স্থগিত করেছে।এরই প্রেক্ষিতে এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারী নেতা-কর্মী ও সমর্থকরা গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। ঘোষণা না করা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ আরো কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা কেন্দ্র তথা দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। অবিলম্বে তাদের নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান তারা।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓