1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

পিরোজপুরে কৃষকদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা কৃষকদলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতারউজ্জামান মাসুম এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ (বাপ্পি) আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষকদল পিরোজপুর জেলা শাখার সভাপতি নাছির আহমদ বাচ্চু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাবিব খান।বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতির ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত হয়েছিল। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓