1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুর অফিস :

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পিরোজপুর খান মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকায় আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। এসময় আসামি মোঃ মিজানুর জামান (৪৮) এর শয়নকক্ষের ওয়াড্রোব থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতরে নীল রঙের জিপার প্যাকেটে বোঝাই অবস্থায় মোট ৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর জামানের স্থায়ী ঠিকানা পার্শ্ববর্তী জেলার বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী এলাকায় হলেও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় বলে জানা গেছে। বর্তমানে তিনি কাপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতেন। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓