1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

ফুলপুরের চাঞ্চল্যকর ইকবাল হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরের চাঞ্চল্যকর ইকবাল হত্যা মামলার পলাতক আসামী মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে ফুলপুর পুলিশ।মনিরুল,ইকবাল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেনের শ্যালক। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় জালকুড়ি ভান্ডারীপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফুলপুর থানার এসআই শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স আজ তাকে আদালতে প্রেরণ করা হয় বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি। মামলার সুত্রে জানা গেছে গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে দেবর -ভাবীর পরকীয়া দ্বন্দ্বে চাচা সাদ্দাম হোসেনের ছুরিকাঘাতে হাসপাতালে মৃত্যু ঘটে ইকবালের এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছিল।
আসামীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ২৫ অক্টোবর রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিল ইকবালের পরিবার ও এলাকাবাসী মামলা হওয়ার পর থেকেই মনিরুল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করছিলেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓