1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

“সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন ” এই স্লোগানে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক শাখার উদ্দ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা রোডস্থ মহিলা পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সহ সভাপতি জাহানুর বেগম, জাহানারা হাবিব, আন্দোলন সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রশিক্ষন সম্পাদক প্রভাতী রানী মৃধা,আন্দোলন সদস্য শামীমা আক্তার প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারী ও শিশু কন্যা নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে প্রতিবছর ২৫ নভেম্বর- ১০ ডিসেম্ব পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে।সারাদেশের ন্যায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখাও নানা ধরণের কর্মসূচী পালন করছে। সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধ, নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓