1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”এই স্লোগানে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীয় ২০২৫ ইং  অনুষ্ঠিত হয়।প্রদর্শনীতে সিকদার মডার্ন ডেইরি এন্ড এগ্রো লিমিটেড এর বৃত্তাকার গরু” বড় শিকদার” পেল প্রথম পুরস্কার।গজারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে আলোচনা সভা ও প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:আশরাফুল আলম উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা:মো:রিগান মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জি:সামিউল আরেফিন,উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল বিন সিদ্দিক, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা:রাকিবুল ইসলাম প্রমুখ।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:রিগ্যান মোল্লা বলেন,প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করার জন্য আমাদের এই আয়োজন।প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,প্রথম স্থান অর্জন করেন সিকদার মডার্ণ ডেইরি এন্ড এগ্রো লিমিটেড,তাদের বৃত্তাকার গরু’বড় শিকদার’ দেখে অভিভূত দর্শনার্থীরা,অনেকে জানান, দেশীয় পদ্ধতিতে গজারিয়ায় এত বড় গরু লালন পালন হয়,যা দেখে তাঁরা আনন্দিত,খুশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓