1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো

কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে জমিতে রশি টানানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে ঘটে। এঘটনায় শুক্রবার বিকেলে রাজিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। হামলায় ফরিদ শিকদার, রাজিয়া আক্তার, রুবি বেগম, সুমি আক্তার নামের ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ফরিদ শিকদারকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিরাপাড়া গ্রামের ফরিদ শিকদারের জমির মধ্যে প্রতিবেশী মহিবুল্লাহ শিকদার ও তার পরিবারের লোকজন রাশি টানিয়ে ব্যবহার করে তা নিষেধ করলে তাদের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ফরিদ শিকদারের উপর দেশীয় অস্ত্র দিয়ে মহিবুল্লাহ শিকদার, শিকদার, এসাহাক , বিউটি বেগম, নাজমা বেগম, উর্মিসহ ২/৩ জন হামলা করে। তার ডাকচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা তাদের উপরেও হামলা করে। এসময় ফরিদ শিকদার শিকদার, রাজিয়া আক্তার, রুবি বেগম, সুমি আক্তার আহত হন। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এরমধ্যে ফরিদ শিকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, উপজেলার চিরাপাড়া গ্রামে জমিতে রশি টানানো নিয়ে হামলার ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓