1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

সড়কে শৃঙ্খলায় ফেরাতে পিরোজপুরের কাউখালীতে যৌথ বাহিনীর উদ্যোগে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়েছে। এ সময় ৪১টি মামলায় ৯৪ হাজার ৫শত টাকা জরিমানা এবং ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার ও আজ শনিবার দুই দিন সেনাবাহিনীর তত্বাবধানে যৌথ বাহিনী উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, দুইদিন সেনাবাহিনীর কাউখালী ক্যাম্পের তত্ত্বাবধানে উপজেলার শিয়ালকাঠীর চৌরাস্তা এলাকায় অস্হায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। তাদের সঙ্গে যোগ দেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৪১টি মোটরসাইকেলের চালককে ৯৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।এছাড়া বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮ টি মোটরসাইকেল জব্দ করা হয়। সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কাউখালী সেনাবাহিনীর ক্যাম্প কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓