1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিশাল ভোটে জয়লাভ করেছে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি তিন প্রার্থী এ জয় লাভ করে। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ তার নিকটতম প্রার্থীর চেয়ে দ্বীগুনের বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। দিবাগত রাত ১২টা ২০ মিনিটে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তার কার্যালয় থেকে এ ঘোষণা দেন।এদিকে মুন্সীগঞ্জ -৩ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন।তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।মুন্সীগঞ্জ-৩ আসনের ১৬৯টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓