1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল ও র‍্যাব-১১, নরসিংদীর যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুর জেলার পলাতক আসামি মামুন হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুর জেলার সিকদার মল্লিক এলাকার বাসিন্দা ছোবহান হাওলাদারের ছেলে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মামুন হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে।রায়ে আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।র‍্যাব-৮, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓