1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পর মোঃ আশরাফুল আলম (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ২৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই মাদরাসা ছাত্রের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্হানীয়রা। এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে আশরাফুল গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। আশরাফুল উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া গ্রামের বশির উদ্দিন ফরাজির ছেলে। সে ঢাকার আলিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো।স্হানীয় ইউপি সদস্য আকলিমা বেগম বলেন, আশরাফুল তার বাবা মায়ের সাথে ঢাকায় থাকে। ঈদের দুইদিন আগে তারা বাড়িতে ঈদ করার জন্য আসে।ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে আশরাফুল বাড়ির সামনের গাবখান নদীতে বাড়ির সদস্যদের সাথে গোসল করতে নামে। এক পর্যায়ে সে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায়। তারা খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্হানীয়রা বিকেল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে।কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান বলেন, তাদের নিজস্ব ডুবুরি দল না থাকায় বরিশাল ডুবুরি দলকে খবর দেন।তারা ভোলায় থাকায় পটুয়াখালীর ডুবুরি দলকে খবর দেয়া হয়, তারা এসে নিখোঁজের সন্ধান করতে নামলে নিখোঁজের ছয় ঘন্টা পর ডুবুরি দল ও স্হানীয়রা ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓