1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান (৪০)কে আটক করেছে র‍্যাব নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাত আক্তার।আটক বেকু হাসান (৪০) গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।র‍্যাব-১১ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই বেকু হাসান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় আত্মগোপন করে বসবাস করছিলেন।এদিকে প্রধান আসামি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত জয়ের বড় বোন জান্নাত আক্তার। তিনি বলেন, “এই মামলায় প্রধান আসামিসহ এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই বাকি আসামিদের আইনের আওতায় আনবে।”এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করার পর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক তরুণ নিহত হন। নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓