1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফেরি থেকে নদীতে প্রাইভেট কার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি থেকে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটের সামনে এ ঘটে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করেছিল।বিকেলে ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে ডুবন্ত প্রাইভেট কারটিও উদ্ধার করে তীরে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓