1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কলেজ শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুলাল রাড়ী (২৬) নামের এক ডাকাত নিহত হয়েছে।সে বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাড়ীর ছেলে। এসময় গৃহকর্তা নাজমুল হাসান উজ্জ্বল (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯) আহত হন। আহত নাজমুল হাসান উজ্জ্বল উপজেলার দীর্ঘা শহীদ জননী মহিলা কলেজের প্রভাষক।শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ৭/৮ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে গৃহকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। এসময় তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে ডাকাত দলের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় এক ডাকাত ঘটনাস্থলেই পড়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, আহত দুলালকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। এছাড়া আহত গৃহকর্তা ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা ও নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓