1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজ ক্যাম্পাসে দেয়াল লিখনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কলেজের দেয়ালে লেখা— “হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না”—এই স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে দেয়াল লিখনের ছবি পোস্ট করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখার সহসভাপতি জিএম সফিকুল ইসলাম। এ বিষয়ে নিশাত আহম্মেদ বলেন, “বাংলাদেশে রাজনীতি সবাই প্রকাশ্যে করুক। ছাত্র অধিকার ও চরমোনাইয়ের সবাইকে মানুষ চেনে। কিন্তু ছাত্রশিবিরের অনেকেই অজ্ঞাত থাকে। আমরা চাই, সবাই প্রকাশ্যে রাজনীতি করুক এবং গুপ্ত রাজনীতি বন্ধ হোক।” একই সুরে জিএম সফিকুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গোপনে কাজ করার সুযোগ নেই। প্রত্যেককে নিজ নিজ রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে হবে।”অন্যদিকে, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন, “ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ বা পাকিস্তানপন্থী বলা ছাত্রদলের অপরাজনীতির উদাহরণ। গলাচিপায় নিজেদের অবস্থান জানান দিতে এসব করা হচ্ছে।” এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের একটি ভিডিও শেয়ার করে লেখেন, “গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করেছে ছাত্রদল”—এবং প্রয়াত ইসলামী বক্তা আল্লামা সাঈদীর বক্তব্যের উল্লেখ করেন।এই বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান,“বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓