1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও পেশাদার চোর গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ী ও এক চিহ্নিত পেশাদার চোরকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী থানার এসআই রহমাতুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার পারসাতুরিয়া গ্রামের মিয়া বাড়ির ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার শংকরপুর গ্রামের জাকির তালুকদারের ছেলে কথিত মাদক ব্যবসায়ী রাকিব তালুকদার (২৪)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।অপরদিকে, শনিবার (১৬ মে) সকালে কাউখালী থানার পিএসআই মেহেদী হাসানের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযানে পারসাতুরিয়া গ্রামের কালু সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত পেশাদার চোর আসাদুল সরদার (৪২)কে গ্রেফতার করা হয়।এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓