1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে আসল পুলিশের হাতে ভুয়া এসআই আটক

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে দ্বীপ পাল (২২) নামে পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।আটককৃত দ্বীপ পাল বরিশাল জেলার আগৈলঝাড়ার উত্তর শিহি পাশা গ্রামের গৌরঙ্গ পালের ছেলে।পুলিশ জানায়, বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া সেতু) সেতুর বেকুটিয়া প্রান্তের পূর্ব পাশের ঢালে শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে পুলিশের এসআই আসাদ মুরাদ পরিচয়ে একটি ভুয়া ভিজিটিং কার্ড দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটর সাইকেল, পিকআপসহ বিভিন্ন ধরণের গাড়ি তল্লাশি ও চাঁদাবাজি করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে কাউখালী থানা পুলিশকে খবর দেয়।পরে কাউখালী থানার এসআই কামরুল ইসলাম অভিযান চালিয়ে উক্ত ভুয়া পুলিশকে আটক করে।এ সময় তার কাছে জানতে চায় কোন থানা সে ডিউটি করে, তখন ভুয়া পুলিশ দ্বীপ পাল জানায় সে কাউখালী থানার পার্শ্ববর্তী নেছারাবাদ থানার এসআই আসাদ মুরাদ।কাউখালী থানা পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিক নেছারাবাদ থানায় যোগাযোগ করলে তারা জানায় আসাদ মুরাদ নামে এক এসআই নেছারাবাদ থানায় আছে।তবে বর্তমানে সে অসুস্থ এবং ছুটিতে আছে।তখন ওই ভুয়া পুলিশকে চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে সে তার নাম ঠিকানা বলে।এ সময় তাকে তল্লাশী করে সিআইডি লোগো লাগানো একটি মোবাইল ফোন জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।জাতীয় পরিচয়পত্রে তার নাম লেখা দীপ পাল।কাউখালী থানার ওসি মো. হুমায়উন কবির বলেন, এ বিষয়ে কাউখালী থানায় একটি মামলা হয়েছে।আটককৃতকে শনিবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓