1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

উজিরপুরে জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ করেন – রাশেদ খান মেনন এম পি

  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর কর্ত্ক আয়োজিত দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে উপকরন ও জাল বিতরন করেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি, কমরেড রাশেদ খান মেনন।শনিবার (৪ মে) সকাল ১১ টায় উজিরপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।

বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৭ নং বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান,মোঃ ইউছুব হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার,উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ চন্দ্র নাগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের শ্রেনী পেশার মানুষ।এ সময় ২০ পরিবারের মাঝে ৪০ টি ছাগল ও প্রতি গ্রুপে ৫ জনের মোট ৪০ জনকে বৈধ জাল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓