1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

দুর্নীতি দমন কমিশন ও উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (২০ মে) সোমবার সকাল থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আটটি দল “দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য “শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অশোক রায় চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ও বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসান।উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এইচ এম ইউসুফ। বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হারিয়ে সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন বিজয় হয়ে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা উত্তীর্ণ হন।এ সময় বক্তরা বলেন দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে গন- সচেতনতা সৃষ্টি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓