1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে “যুব নেতৃত্বে জলবায়ু কার্যক্রমের বাধা এবং সমাধান” শীর্ষক যুব ফোরামের বার্ষিক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।সিআরএসএস ও ওয়াল্ড ভিশন এর সহযোগিতায় ও যুব ফোরাম উজিরপুর এপি এর আয়োজনে ৮ জুলাই সোমবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোর্শেদা পারভীন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, সি আর এস এস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ্যাডওয়ার্ড রবিন বল্লভ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, সিলভিয়া ডেইজি এ সময় আরো উপস্থিত ছিলেন, শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ গুলো সবার আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে।জলবায়ু কে মানুষের বাসযোগ্য করে তুলতে হলে, যুব ফোরামের মাধ্যমেই সকল যুবককে প্রশিক্ষিত করে, জলবায়ুর ভারসাম্য রক্ষা করতে হবে। অধিকহারে বৃক্ষ নিধন করলে জলবায়ুতে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓