1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ নদী-মাতৃক দেশ হওয়ার কারণে এ দেশের নদ-নদীগুলো মাছের প্রধান আহরণ ক্ষেত্র। তবে বর্ষার সময় এ দেশের খাল-বিলে এক সময়ে প্রচুর মাছ উৎপাদন হতো। কিন্তু কিছু অসাধু জেলে অবৈধভাবে মাছ শিকারের কারণে দেশীয় মাছের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। শনিবার গলাচিপা থানা পুলিশের সহায়তায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া খেয়াঘাট, বোয়ালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া খাসখাল থেকে ২৬ টি চায়না চাই ও (০১) একটি বেহন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।অবৈধভাবে খালবিলে ফেলা চায়না চাই (মাছধরার বিশেষ প্রযুক্তি), বেহন্দি জালসহ অন্যান্য ছোট ছোট মাছ শিকার করছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘একটা সময় আমাদের খাল-বিলে বর্ষার মৌসুমে প্রচুর মাছ উৎপাদন হতো। তবে কিছু কিছু জেলে মাছ শিকারের বিভিন্ন অবৈধ প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের বদ্ধ জলাশয়ের মাছের অনেক প্রজাতি বিলুপ্তপ্রায়। আমরা এ মাছগুলো রক্ষার জন্য বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছি। এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓