1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দিতে নাজিরপুরে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

আওয়ামীলীগ সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ছাপা খানা খুলে দিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলায় কর্তব্যরত স্থানীয় সংবাদকর্মী ও প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সকালে জেলার নাজিরপুরে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আওয়ামীলীগ গত সাড়ে ১৫ বছরের শাসন আমলে দেশের গনতন্ত্র হত্যা করে দেশে এক নায়ক তন্ত্র কায়েম করেছে। এর আগেও তার পিতাও এমনটি করেছিলেন। এটা তাদের মজ্জাগত দোষ। আর এ জন্য তারা দেশের সকল পত্রিকাগুলোকে নিয়ন্ত্রন করতে চেষ্টা করে। যাদের নিয়ন্ত্রনে আনতে পারে না তাদের বিভিন্ন ভাবে ক্ষতি করে।জেলার নাজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাবের সভাপতি কেএম সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পদক এলিজা জামান, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, সমকাল প্রতিনিধি মুহাম্মদ তাওহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓